ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
টানা দরপতন আতঙ্কের কারণ নয়, স্থিতিশীল ফিরবে বাজার
নিজস্ব প্রতিবেদক: ৩১ মার্চ, ২০২৬ তারিখে টানা তৃতীয় দিনের মতো পতনের মুখে লেনদেন শেষ করেছে শেয়ারবাজার। ধারাবাহিক এই দরপতন নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ থাকলেও বাজার বিশ্লেষকরা বলছেন, এতে ধস নামার আশঙ্কা নেই।
তাদের মতে, যেকোনো বড় উৎসবের পর এমন পতন স্বাভাবিক প্রক্রিয়া। অস্থায়ী এই নেতিবাচক পরিস্থিতি দ্রুত কেটে যাবে এবং বাজার স্বাভাবিক হয়ে উঠবে। তাই আতঙ্কিত না হয়ে সতর্কভাবে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন তারা। বিশেষ করে যাদের কাছে উদ্বৃত্ত মূলধন রয়েছে, তারা বর্তমানে দর কমে যাওয়া অনেক কোম্পানির শেয়ার কেনার সুযোগ নিতে পারেন। ভবিষ্যতে এসব বিনিয়োগ থেকে ভালো মুনাফা পাওয়ার সম্ভাবনা প্রবল। পুঁজি ঝুঁকি এড়াতে সংযত ও বিচক্ষণ বিনিয়োগের ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গরবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫২.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৭৮.৩১ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩.২০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৯.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬০.০২ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৭৭টির দর বেড়েছে, ২৭৮টির দর কমেছে এবং ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৬৮৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৬৬৩ কোটি ৮৭ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ২১ কোটি ৭৩ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪৫ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৫৯ কোটি ২০ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৩টির, কমেছে ১২৯টির এবং পরিবর্তন হয়নি ১৬টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০৫.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৭৮.৭৫ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২০.৫২ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব