ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সূচক কমলেও বাড়ছে লেনদেন, বাজারে বিক্রির চাপ অব্যাহত
নিজস্ব প্রতিবেদক : টানা দ্বিতীয় দিনের মতো পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও শেয়ার বিক্রির চাপ কাটেনি, যার প্রভাবে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে। তবে আকর্ষণীয় বিষয় হলো, সূচকের পতন সত্ত্বেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে।
এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর অধিকাংশেরই দর কমেছে। উৎসব পরবর্তী সময়ে নগদ টাকার চাহিদা মেটাতে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তাদের মতে, ঈদের মতো বড় উৎসবের পরে এই ধরনের পরিস্থিতি স্বাভাবিক। উৎসবের সময় কেনাকাটায় নগদ টাকার সংকট দেখা দেয়, যা মেটাতে অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে থাকেন। অস্থায়ী এই প্রভাবেই সূচকের পতন হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই বাজার আবার স্বাভাবিক গতি ফিরে পাবে বলে আশা করছেন তারা। বর্তমান পরিস্থিতিতে যারা স্বল্পমূল্যে শেয়ার কিনছেন, তাদের জন্য ভবিষ্যতে ভালো মুনাফার সম্ভাবনাও দেখছেন বাজার বিশ্লেষকরা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৩০.৭৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬১.০৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৯.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৭৯.৩৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১১টির দর বেড়েছে, ২৩১টির দর কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৬৬৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৬৪৬ কোটি ৪২ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১৭ কোটি ৪৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৫৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৩২ কোটি ৩১ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৯টির, কমেছে ৯৯টির এবং পরিবর্তন হয়নি ২৮টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০.৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৮১.৫০ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৪৪.৯৮ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?