ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিএসইসির ১০০৪তম সভায় বড় অনুমোদন পেল আকিজ ফুড
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে (Akij Food and Beverage Limited) ৫০০ কোটি টাকার জিরো-কুপন বন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে।
বুধবার (২৫ মার্চ, ২০২৬) বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ১০০৪তম কমিশন সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কমিশনের পরিচালক ও মুখপাত্র মোঃ আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত এই বন্ডটি হবে আনসিকিউরড (Unsecured), নন-কনভার্টিবল (Non-convertible) এবং ফুললি রিডিমেবল (Fully Redeemable) জিরো-কুপন বন্ড। এর মেয়াদ হবে ৬ মাস হতে সর্বোচ্চ ৫ বছর। বন্ডটি ব্যাংক, অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং উচ্চ সম্পদশালী ব্যক্তিদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
জানা গেছে, এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা। এই বন্ডের ট্রাস্টি (Trustee) হিসেবে কাজ করবে সেনা ইন্স্যুরেন্স পিএলসি (Sena Insurance PLC) এবং ফান্ড অ্যারেঞ্জার (Fund Arranger) হিসেবে দায়িত্ব পালন করবে নর্থ স্টার ইনভেস্টমেন্টস (বিডি) লিমিটেড।
বিএসইসি জানায়, পুঁজিবাজার ও দেশের শিল্প খাতের উন্নয়নে এই ধরনের বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় কমিশনের অন্যান্য সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির