ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
ঢিলেঢালা লেনদেনে সূচকের পতন, আগামী সপ্তাহে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে আজ (২৪ মার্চ ২০২৬) প্রথম কর্মদিবসে শেয়ারবাজারে সূচকের পতন হয়েছে। তবে টাকার অংকে লেনদেন বেড়েছে, যা সামগ্রিক বাজার পরিস্থিতিতে স্বাভাবিক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
ঈদের আনন্দঘন পরিবেশ এখনো পুরোপুরি কাটেনি জানিয়ে বাজার সংশ্লিষ্টদের অনেকে বলছেন, অনেক বিনিয়োগকারী এখনও ছুটিতে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। যারা ঢাকায় ফিরেছেন, তাদের অনেকেই হাতে পর্যাপ্ত নগদ টাকা না থাকায় প্রয়োজন মেটাতে শেয়ার বিক্রি করছেন। এর প্রভাব সূচক ও লেনদেনের ধরনে পড়লেও এটাকে সাময়িক বলেই দেখছেন তারা।
বিশ্লেষকরা মনে করছেন, আগামী সপ্তাহে পুরোদমে লেনদেন শুরু হলে বাজার ধীরে ধীরে স্বাভাবিক গতিতে ফিরে আসবে। তাই এই মুহূর্তে ধৈর্য ধরে লেনদেন করার পরামর্শ দিয়েছেন তারা।
এদিন দেশের উভয় শেয়ারবাজারেই সূচক কমেছে। তবে লেনদেনের পরিমাণ আগের চেয়ে বেড়েছে টাকার অংকে, যা ঈদ-পরবর্তী বাজার পরিস্থিতিতে স্বাভাবিক বলেই মন্তব্য করেছেন বাজার সংশ্লিষ্টরা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৮.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৮৪.৯৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭২.৬০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩৯.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১.৪৫ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২১টির দর বেড়েছে, ২৪৩টির দর কমেছে এবং ২৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৪৯২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৪৬০ কোটি ৩০ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৩২ কোটি ১৭ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৪ কোটি ৯২ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৯টির, কমেছে ৬৭টির এবং পরিবর্তন হয়নি ২১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৮.৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯২১.১৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৫১.০৪ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- ঋণ জটিলতা ও লোকসানের পাহাড়, তবুও রহস্যজনকভাবে বাড়ছে কোম্পানির শেয়ারদর
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্র-ইউরোপের বাজারে কমছে বাংলাদেশের পোশাক রপ্তানি