ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সম্পত্তি নিয়ে বিরোধ, সন্তানের মারধরে বৃদ্ধ বাবার মৃ/ত্যু
নিজস্ব প্রতিবেদক: ভোলার দৌলতখান উপজেলায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলেমেয়ের নির্যাতনে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার (২২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম ছিদ্দিক ফকির (৭৫)। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
নিহতের মেজো ছেলে নুরনবী অভিযোগ করে বলেন, তাদের পরিবারে তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। কয়েকদিন ধরে পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাবার বিরোধ চলছিল। এ নিয়ে তার ভাই নুর ছালেহ, নুর মোহাম্মদ এবং বোন ইয়াসমিন ও শারমিন বাবার ওপর চাপ সৃষ্টি করছিলেন।
তিনি আরও জানান, বিষয়টি মীমাংসার জন্য ছিদ্দিক ফকির স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ডেকে এনে সমাধানের চেষ্টা করেছিলেন। তবে সেই উদ্যোগ সফল হয়নি।
নুরনবীর দাবি, ঘটনার রাতে তিনি বাবার ঘরে গেলে তার সামনে অন্য ভাইবোন ও বড় ভাইয়ের ছেলে তৌহিদ মিলে ছিদ্দিক ফকিরকে মারধর করেন এবং মাথায় আঘাত করেন। এ সময় তাকেও মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার বাবা মারা যান বলে অভিযোগ করেন তিনি।
দৌলতখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সিকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের সঙ্গে তার সন্তানদের পারিবারিক বিরোধ ছিল।
তিনি আরও জানান, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)