ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে রাখার সহজ ঘরোয়া কৌশল

২০২৬ মার্চ ২৩ ১৩:১১:৩৯

ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে রাখার সহজ ঘরোয়া কৌশল

ডুয়া ডেস্ক: বয়স নির্বিশেষে এখন অনেকের মধ্যে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিচ্ছে। তবে সঠিক খাদ্যাভ্যাস ও কিছু সহজ ঘরোয়া নিয়ম মেনে এই সমস্যার মোকাবিলা করা সম্ভব, যাতে কোনো ওষুধের প্রয়োজন হয় না।

লিভার বা যকৃত আমাদের শরীরের খাদ্য হজম এবং বিষাক্ত পদার্থ নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফ্যাটি লিভারের কারণে এই কার্যক্রম বাধাগ্রস্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন, জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের অনিয়ম ফ্যাটি লিভারের অন্যতম কারণ। সাধারণত লিভারের ওজনের ৫ থেকে ১০ শতাংশ ফ্যাট জমলে এটি লিভার সিরোসিস বা ফ্যাটি লিভারের আকার নেওয়া শুরু করে। আক্রান্ত ব্যক্তি প্রাথমিকভাবে পেটের ওপর ও মাঝের দিকে যন্ত্রণা, বমিভাব, ক্লান্তি, খিদে কমে আসা, মনঃসংযোগের অভাব ও সারাদিন ঘুমঝিমের মতো উপসর্গ অনুভব করতে পারেন।

প্রতিদিনের ডায়েটে তেঁতুলের জুস রাখলে ফ্যাটি লিভারের ঝুঁকি কমানো যায়। এক গ্লাস জুসে ব্যবহার করা যাবে ৩ চা চামচ তেঁতুলের ক্বাথ, এক চিমটি বিট লবণ, ১/৪ চা চামচ গোলমরিচের গুঁড়া, ১ চা চামচ মধু এবং ১/৪ চা চামচ পুদিনা পেস্ট। তেঁতুলের জুসে থাকা হেমিসেলুলোজ, পেকটিন, মিউকাস ও ট্যানিন লিভারকে টক্সিন থেকে রক্ষা করে। এছাড়া তেঁতুল কপার, পটাশিয়াম, ক্যালশিয়াম, আয়রন, সেলেনিয়াম, জিংক, ম্যাগনেশিয়াম ও ভিটামিন সি, নিয়াসিন, থিয়ামিন, ফলিক অ্যাসিড, রিবোফ্লাভিনে সমৃদ্ধ।

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন ফাইবার সমৃদ্ধ খাবার, লাল চাল, লাল আটা, ওটস, রঙিন শাকসবজি, ফলমূল, গ্রিন টি, আখরোট। তেল, ঝাল, মিষ্টি, ভাজাপোড়া ও মসলাযুক্ত খাবার পরিহার করুন। এছাড়া ওমেগা-৩ সমৃদ্ধ ফ্যাটযুক্ত মাছ যেমন স্যালমন, সার্ডাইনস, টুনা ও ট্রাউট খাদ্যাভ্যাসে অন্তর্ভুক্ত করা উচিত। এই অভ্যাস মেনে চললে ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে রাখা সহজ হয় এবং শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত