ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
আন্তর্জাতিক বাজারে ফের সোনার দরপতন
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম গত এক দিনে প্রায় ২.৩৬ শতাংশ কমে প্রতি আউন্সে ৪,৪৯৪ ডলারে নেমে এসেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দর সম্প্রতি ৪,৫০০ ডলারের নিচে নামার পরিসংখ্যান দেখা দিয়েছে।
বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার বাজারের নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘গোল্ডপ্রাইস’ জানায়, একদিন আগে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪,৬০০ ডলারের ওপরে ছিল। এক সপ্তাহ আগে, ১৪ মার্চ, প্রতি আউন্স স্বর্ণের দাম ৫,০২০ ডলারের ওপর ছিল। এই হিসেবে এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম প্রতি আউন্সে ৫২৬ ডলার বা ১০.৫ শতাংশ কমেছে।
দেশের বাজারেও এই প্রভাব পড়েছে। গত বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) একদিনে দুদফা দাম কমানোর ঘোষণা দেয়। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার প্রতি ভরি দাম কমে দুই লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা হয়েছে। ২১ ক্যারেটের সোনার দাম দুই লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের দুই লাখ দুই হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি এক লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বিক্রি হচ্ছে।
সোনার সঙ্গে রুপার দামও সমন্বয় করা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫,৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫,১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪,৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতি অনুযায়ী প্রতি ভরি রুপার দাম ৩,৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববাজারে সোনার দাম চলতি মাসের শুরুতে ঊর্ধ্বমুখী ছিল, মূলত ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের কারণে। তবে গত কয়েক দিনে দর সমন্বয়ের প্রক্রিয়ায় আজ বড় দরপতন দেখা দিয়েছে। ওয়েবসাইট সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম রেকর্ড পরিমাণ বেড়ে ৫,২০০–৫,৫৫০ ডলার পর্যন্ত উঠেছিল। এই বৃদ্ধির প্রভাব দেশের বাজারেও পড়েছিল। ২৯ জানুয়ারি বাজুসের ঘোষণা অনুযায়ী এক ভরিতে ১৬,২১৩ টাকা বৃদ্ধি পেয়ে ভালো মানের সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ