ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
জেনে নিন ঈদের দিনের গুরুত্বপূর্ণ ১৩টি সুন্নত
ধর্ম ডেস্ক: দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর মুসলিম উম্মাহর দ্বারে সমাগত পবিত্র ঈদুল ফিতর। ‘ঈদুল ফিতর’ শব্দ দুটি আরবি, যার অর্থ হলো উৎসব, আনন্দ ও রোজা ভেঙে ফেলা। শাওয়াল মাসের নতুন চাঁদের আগমনে রোজা ভেঙে আল্লাহর বিশেষ শোকরিয়াস্বরূপ যে উৎসব পালন করা হয়, তাকেই শরিয়তের পরিভাষায় ঈদুল ফিতর বলা হয়।
পবিত্র ঈদের দিনটি যথাযথভাবে ও সওয়াবের সাথে উদযাপন করতে বিশ্বনবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কিছু সুন্নত আমল রয়েছে। মুমিন মুসলমানদের জন্য এই ১৩টি সুন্নত মেনে চলা অত্যন্ত ফজিলতপূর্ণ।
ঈদের দিনের গুরুত্বপূর্ণ ১৩টি সুন্নত হলো:
১. তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা: অন্য দিনের তুলনায় ঈদের দিন সকালে দ্রুত ঘুম থেকে জাগ্রত হওয়া একটি সুন্নত আমল। (বায়হাকি: ৬১২৬)
২. মিসওয়াক করা: ঈদের নামাজে যাওয়ার আগে সুন্দরভাবে মিসওয়াক বা দাঁত পরিষ্কার করা। (তাবয়িনুল হাকায়েক: ১/৫৩৮)
৩. গোসল করা: শরীর পবিত্র ও পরিচ্ছন্ন করতে ঈদের নামাজের আগে গোসল করা। (ইবনে মাজাহ: ১৩১৫)
৪. সাজসজ্জা করা: শরিয়তসম্মত উপায়ে নিজের বাহ্যিক পরিচ্ছন্নতা ও সাজসজ্জা করা। (বুখারি: ৯৪৮)
৫. উত্তম পোশাক পরা: সামর্থ্য অনুযায়ী নিজের সংগ্রহে থাকা সবচেয়ে ভালো ও পরিচ্ছন্ন পোশাকটি পরিধান করা। (বুখারি: ৯৪৮, মুস্তাদরাকে হাকেম: ৭৫৬০)
৬. সুগন্ধি ব্যবহার করা: সুগন্ধি বা আতর মেখে ঈদগাহে যাওয়া। (মুস্তাদরাকে হাকেম: ৭৫৬০)
৭. মিষ্টিমুখ করা: ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় খাবার, বিশেষ করে খেজুর খাওয়া সুন্নত। উল্লেখ্য, ঈদুল আজহায় কিছু না খেয়ে নামাজের পর কোরবানির গোশত খাওয়া উত্তম। (বুখারি: ৯৫৩, তিরমিজি: ৫৪২, সুনানে দারেমি: ১৬০৩)
৮. তাড়াতাড়ি ঈদগাহে যাওয়া: নামাজের সময়ের বেশ কিছুক্ষণ আগেই ঈদগাহের উদ্দেশ্যে রওনা হওয়া। (আবু দাউদ: ১১৫৭)
৯. সদকায়ে ফিতর আদায়: ঈদের নামাজের আগেই নির্ধারিত সদকায়ে ফিতর আদায় করা বাধ্যতামূলক। (দারাকুতনি: ১৬৯৪)
১০. ঈদগাহে নামাজ পড়া: বড় কোনো অসুবিধা না থাকলে ঈদের নামাজ মসজিদে না পড়ে খোলা ময়দান বা ঈদগাহে আদায় করা সুন্নত। (বুখারি: ৯৫৬, আবু ডাউড: ১১৫৮)
১১. রাস্তা পরিবর্তন করা: যে রাস্তা দিয়ে ঈদগাহে যাবেন, ফেরার সময় সম্ভব হলে অন্য রাস্তা ব্যবহার করা। (বুখারি: ৯৮৬)
১২. হেঁটে যাওয়া: ঈদগাহে যাওয়ার সময় কোনো যানবাহনে না চড়ে হেঁটে যাওয়া অধিক সওয়াবের কাজ। (আবু দাউদ: ১১৪৩)
১৩. তাকবীর পাঠ করা: ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পথে নিচু স্বরে এই তাকবীরটি পাঠ করতে থাকা—
'اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ'
“আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।” তবে ঈদুল আজহায় এই তাকবীর উচ্চস্বরে পড়ার নিয়ম। (মুস্তাদরাকে হাকেম: ১১০৫)
আল্লাহ তাআলা আমাদের সবাইকে মহানবী (সা.)-এর এই সুন্নাহগুলো মেনে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ