ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
দেশে তেলের কোনো ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করছে কিছু অসাধু ব্যবসায়ী: মুক্তিযুদ্ধমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং বাজারে তৈরি হওয়া অযৌক্তিক চাপকে কৃত্রিম সংকট হিসেবে আখ্যায়িত করেছেন মুক্তিযুদ্ধমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেছেন, কিছু অসাধু ব্যবসায়ী পেট্রোল, অকটেন, ডিজেল এবং ভোজ্যতেলের দাম বৃদ্ধি করে অযথা আতঙ্ক সৃষ্টি করে মানুষকে ঠকানোর চেষ্টা করছে।
সোমবার (২৩ মার্চ) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, এই সরকারের আমলে কোনো অসাধু ব্যবসায়ীদেরকে ছাড় দেওয়া হবে না এবং জনগণকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যানবাহন চালকরা যে পরিমাণ জ্বালানি প্রয়োজন, তা তারা নিশ্চয়ই পাবেন। তিনি বলেন, সরকারি উদ্যোগের মাধ্যমে পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। তাই অতিরিক্ত তেল সংগ্রহের জন্য আতঙ্ক তৈরি করার কোনো প্রয়োজন নেই।
শহিদ ওসমান হাদি হত্যা মামলার বিষয়ে মন্ত্রী বলেছেন, আমরা বিষয়টিকে খুবই গুরুত্বসহকারে দেখছি। এই হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। অতীতেও আমরা যথাযথ পদক্ষেপ নিয়েছি এবং ভবিষ্যতেও নেব।
মন্ত্রী এই সময়ে জনগণকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়ে বলেন, সরকার সবসময় জনগণের কল্যাণ এবং আইনশৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে। কেউ আইনভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তেল সরবরাহে কোনো ঘাটতি নেই।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা