ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ঈদে হঠাৎ রক্তচাপ বৃদ্ধির সতর্কতা ও করণীয়
নিজস্ব প্রতিবেদক: ঈদের আনন্দের মধ্যে হঠাৎ উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়া স্বাভাবিক সমস্যা হলেও এটি কখনো কখনো গুরুতর পরিস্থিতির ইঙ্গিত দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত না হয়ে সঠিক পদক্ষেপ নিলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।
সাধারণত উচ্চ রক্তচাপের কোনো স্পষ্ট লক্ষণ থাকে না। তবে কখনো বুক ধড়ফড় করা, মাথা ঘোরা, মাথাব্যথা বা বমিভাবের মতো উপসর্গ দেখা দিতে পারে। এসব উপসর্গ হৃদরোগ, স্ট্রোক বা কিডনির সমস্যার ঝুঁকি বাড়ানোর পূর্বাভাসও হতে পারে।
হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে করণীয়:
১. নিরিবিলি কোনো জায়গায় বসে ধীরে ধীরে গভীর শ্বাস নিন।
২. এক গ্লাস স্বাভাবিক তাপমাত্রার পানি পান করুন।
৩. মাথা বা ঘাড়ের পেছনে ঠান্ডা সেঁক দিন।
৪. ভেজা কাপড় বা আইস প্যাক ব্যবহার করতে পারেন।
৫. প্রতি ১৫-২০ মিনিট অন্তর রক্তচাপ পরিমাপ করুন। যদি রক্তচাপ ১৮০/১২০ বা তার বেশি হয়, বা বুকব্যথা, শ্বাসকষ্ট, দৃষ্টি ঝাপসা হয়, দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
করণীয় নয়:
১. হঠাৎ রক্তচাপ কমাতে ঘরোয়া টোটকা ব্যবহার করা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়।
২. চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ করা বিপজ্জনক।
উচ্চ রক্তচাপের পূর্ব সমস্যা থাকলে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। বিশ্রাম নেওয়া, চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নিজের স্বাস্থ্য সচেতনভাবে পর্যবেক্ষণ করা সবচেয়ে নিরাপদ উপায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে