ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
যে কারণে বাংলাদেশিদের ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক আনুষ্ঠানিক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানায়।
দূতাবাসের ব্যাখ্যায় বলা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। সে কারণে অভিবাসীরা যেন অনিয়মিতভাবে সরকারি সহায়তা গ্রহণ না করেন বা দেশটির ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি না করেন—এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, যেসব দেশের নাগরিকদের মধ্যে সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের প্রবণতা তুলনামূলক বেশি, সেই বিবেচনায় বাংলাদেশিদের অভিবাসী ভিসা প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।
এই সিদ্ধান্তের ফলে বিদ্যমান যাচাই-বাছাই নীতিমালা ও প্রক্রিয়াগুলো নতুন করে পর্যালোচনার সুযোগ তৈরি হবে বলে জানানো হয়েছে। এর লক্ষ্য হলো ভবিষ্যতে এমন একটি কাঠামো গড়ে তোলা, যা যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দেবে।
তবে এই স্থগিতাদেশ শুধুমাত্র অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। পর্যটক, শিক্ষার্থীসহ অন্যান্য অনভিবাসী ভিসা কার্যক্রম আগের মতোই চালু থাকবে বলে নিশ্চিত করেছে দূতাবাস।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত