ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জুবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক: শিশুদের শিক্ষায় নিরাপদ প্রযুক্তি ও উদ্ভাবনের প্রসার নিয়ে হোয়াইট হাউসে আয়োজিত একটি আন্তর্জাতিক সামিটে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ডা. জুবাইদা রহমান।
রোববার (২২ মার্চ) ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন তিনি। বিএনপির একটি সূত্র জানিয়েছে, যাত্রাপথে তিনি যুক্তরাজ্যে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন।
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ শীর্ষক এই সামিট শুরু হবে আগামী মঙ্গলবার এবং চলবে বুধবার পর্যন্ত। হোয়াইট হাউসে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ৪৫টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।
সামিটে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের জীবনসঙ্গীরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। মূলত শিশুদের শিক্ষা, প্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরির বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য উদ্ভাবনী প্রযুক্তি কীভাবে শিক্ষার সুযোগ বাড়াতে পারে তা নিয়ে মতবিনিময় করবেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের প্রশিক্ষণ এবং শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষিত রেখে উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় থাকবে।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণকারী দেশগুলোকে নামমাত্র মূল্যে কিংবা বিনামূল্যে এসব প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিতে সম্মত হয়েছে।
এছাড়া সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা নিজ নিজ দেশের বাস্তবতা বিবেচনায় উপযোগী প্রযুক্তি বাছাই করে তা বাস্তবায়নের জন্য নিজ দেশের সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলেও আশা করা হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)