ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ক্লান্ত ও মলিন ত্বককে ফিরিয়ে আনার সহজ উপায়
নিজস্ব প্রতিবেদক: ঈদ উৎসব শেষে আনন্দ ও ভ্রমণের সঙ্গে ত্বকের ওপর পড়ে অতিরিক্ত চাপ। দীর্ঘ সময় মেকআপ রাখা, বাহারি খাবার এবং ঘন ভ্রমণের ফলে ত্বক হয় ক্লান্ত, মলিন ও নির্জীব। অনেকের ক্ষেত্রে ব্রণ, র্যাশ, রোদে পোড়া দাগ বা ব্ল্যাকহেডসের মতো সমস্যা দেখা দেয়। এই সময়ে ত্বকের সুস্থতা ও জৌলুস ধরে রাখতে বাড়তি যত্ন নেওয়া জরুরি।
ত্বকের যত্নের জন্য প্রথম ধাপ হলো ডিটক্স। দীর্ঘ সময় মেকআপের পর অয়েল ক্লিনজার বা মেকআপ রিমুভারের মাধ্যমে মুখ, গলা ও কাঁধ পরিষ্কার করা উচিত। এরপর ত্বকের ধরন অনুযায়ী ফেসওয়াশ বা ফোম বেজড ক্লিনজার ব্যবহার করে মুখ ধুতে হবে। পরিষ্কারের পর তুলার সাহায্যে টোনার ব্যবহার করা উচিত এবং পরে ময়েশ্চারাইজার মাখতে হবে। ত্বক বেশি ক্লান্ত মনে হলে একটি ভালো সিরাম ব্যবহার করা যেতে পারে। দিনের বেলায় বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার বাধ্যতামূলক, যাতে রোদ থেকে ত্বক রক্ষা হয়। সপ্তাহে অন্তত একবার ফেস মাস্ক ব্যবহার করলে ত্বক গভীরভাবে পরিষ্কার থাকে এবং তার প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত