ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
তেলের সংকট নেই, আতঙ্ক না ছড়ানোর আহ্বান জ্বালানি মন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই বলে দাবি করেছে সরকার। জনগণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ না করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি তেল রয়েছে এবং সবাই তেল পাবেন। তাই প্যানিক তৈরি না করে স্বাভাবিকভাবে তেল ব্যবহারের জন্য জনগণকে অনুরোধ জানান তিনি।
মন্ত্রী জানান, বর্তমান সরকারের নেতৃত্বে ভর্তুকি দিয়েও নিয়মিত জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। ঈদ উপলক্ষে টানা দুই দিন সরবরাহ কার্যক্রম বন্ধ থাকায় সাময়িকভাবে কিছু চাপ তৈরি হয়েছিল। তবে সেই পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে এসেছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, গত বছরের তুলনায় বর্তমানে প্রায় ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। ফলে সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
এদিকে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবও জ্বালানি তেল নিয়ে উদ্বেগের বিষয়টি নাকচ করেছেন। সোমবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে দাম বাড়ানোর যে চেষ্টা ছিল, সরকার তা সফলভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে।
তিনি আরও বলেন, ঈদের আগে তেল সংকটের আশঙ্কা থাকলেও সরকারের নানা উদ্যোগের কারণে ঈদযাত্রায় এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। প্রয়োজন অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।
তবে পেট্রোল পাম্প মালিকদের সংগঠনের নেতারা সরবরাহ পরিস্থিতি নিয়ে ভিন্ন চিত্র তুলে ধরেছেন। ঢাকা বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, চাহিদার তুলনায় ডিপো থেকে তেলের সরবরাহ অনেক কম দেওয়া হচ্ছে।
তার দাবি, যেসব এলাকায় তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে সেখানে পাম্প খোলা থাকলেও অনেক জায়গায় সরবরাহ কম থাকায় পাম্প বন্ধ রাখতে হচ্ছে। তবে স্থায়ীভাবে কোনো পাম্প বন্ধ হওয়ার আশঙ্কা নেই বলেও জানান তিনি।
সরকারের আশ্বাস ও পাম্প মালিকদের অভিযোগের মধ্যে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে মাঠপর্যায়ে ভিন্ন বাস্তবতার ইঙ্গিত মিলছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের নজরদারি অব্যাহত রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান