ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে বড় পতন ঘটেছে সোনার দামে
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের ধস নেমেছে। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা ও বৈশ্বিক সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিনিয়োগকারীদের আচরণ বদলে যাওয়ায় মূল্যবান এই ধাতুর দাম দ্রুত কমে গেছে। সোমবার (২৩ মার্চ) একদিনেই সোনার দাম পাঁচ শতাংশের বেশি কমে চলতি বছরের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ৫ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২২৬ দশমিক ১৬ ডলারে নেমে এসেছে। গত বছরের ১১ ডিসেম্বরের পর এটিই সোনার সর্বনিম্ন মূল্য।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, টানা নয় দিন ধরে সোনার দামে এই পতন অব্যাহত রয়েছে। গত সপ্তাহেই সোনার দাম ১০ শতাংশের বেশি কমেছে, যা ১৯৮৩ সালের ফেব্রুয়ারির পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে গত ২৯ জানুয়ারি সোনার দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে উঠে প্রতি আউন্স ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারে পৌঁছেছিল। সেই হিসেবে মাত্র দুই মাসের ব্যবধানে সোনার দাম ২০ শতাংশের বেশি কমে গেছে।
বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা এবং তেলের দাম বৃদ্ধি বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করেছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ইরান সংকট চতুর্থ সপ্তাহে গড়ানোর পাশাপাশি তেলের দাম ১০০ ডলারের ওপরে থাকায় বিনিয়োগকারীরা এখন সুদের হার কমার বদলে বাড়ার আশঙ্কা করছেন। এতে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার প্রতি আগ্রহ কমে যাচ্ছে।
এদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা চালায়, তাহলে তারা উপসাগরীয় অঞ্চলের জ্বালানি ও পানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে।
এই পরিস্থিতিতে এশিয়ার শেয়ারবাজারেও দরপতন দেখা গেছে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১১০ ডলারের ওপরে অবস্থান করছে। বিশেষজ্ঞদের মতে, শেয়ারবাজারে ক্ষতি পুষিয়ে নিতে অনেক বিনিয়োগকারী সোনা বিক্রি করে অন্য খাতে অর্থ সরিয়ে নিচ্ছেন, ফলে সোনার দাম আরও কমে যাচ্ছে।
সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামেও বড় পতন দেখা গেছে। সোমবার স্পট সিলভারের দাম ৮ দশমিক ৯ শতাংশ কমে ৬১ দশমিক ৭৬ ডলারে নেমেছে। একই সময়ে প্লাটিনাম ৯ শতাংশ কমে ১ হাজার ৭৪৯ দশমিক ৩১ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ৫ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৩৩০ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা