ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সামনে কঠিন সময়, যুদ্ধের প্রভাব পড়বে তেলের দামে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব পরিস্থিতির কারণে দেশের সামনে কঠিন সময় আসতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, চলমান যুদ্ধের প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়ছে, যার ধাক্কা বাংলাদেশেও লাগতে পারে।
সোমবার (২৩ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, যুদ্ধের কারণে তেলের সরবরাহ কমে যাচ্ছে। ফলে সামনে তেলের দাম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে পারে। এমন পরিস্থিতি মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে হবে। তবে এই অজুহাতে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়।
তিনি বলেন, পাম্প বা স্থাপনায় হামলা-ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে এবং আইনের বাইরে কোনো কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।
খাল খনন প্রকল্প নিয়ে তিনি বলেন, এই কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে দলীয় শাস্তির পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়া হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, মাছ ও হাঁস পালনের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে এই খাল খনন উদ্যোগ গুরুত্বপূর্ণ।
ধর্ম নিয়ে রাজনীতির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয়। দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ হলেও তারা ধর্মকে ব্যবসার মাধ্যম হিসেবে দেখতে চায় না। সৎভাবে জীবনযাপন ও হালাল উপার্জনের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।
তিনি আরও বলেন, সাম্প্রতিক ঝড়-বৃষ্টিতে গম ও আলুর ক্ষতি হয়েছে, যা কৃষকদের জন্য বড় দুঃখের বিষয়। নির্বাচনের আগে কৃষি ঋণ মওকুফের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের সহায়তায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের কোটি কোটি নারীকে সহায়তা দেওয়া হবে।
এ সময় তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে প্রায় ২০ হাজার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়া জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার বেলল হোসেন এবং জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর