ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ঢাবির সাবেক শিক্ষার্থীকে বেঁধে রাখা নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক বিতর্কিত ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রী উম্মে সালমা নিজেকে শিকার হিসেবে দেখিয়েছেন, এবং তার পরিবারকে মারধর ও জোরপূর্বক তাকে মানসিক রোগী বানানোর অভিযোগ তুলেছেন।
সালমা জানান, তিনি ঢাবির তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ৩১তম ব্যাচের ছাত্রী, স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। পড়াশোনার জন্য ঢাকায় নীলক্ষেতের একটি কর্মজীবী নারী হোস্টেলে থেকে লাইব্রেরিতে নিয়মিত অধ্যয়ন করতেন। তার দাবি, পরিবার তার পড়াশোনা চালিয়ে যাওয়া পছন্দ করে না। এ কারণে তাকে জোর করে বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং ঈদের পর ঢাকায় ফেরার চেষ্টা করলে তার দুই পা বেঁধে রাখা হয়। পাশাপাশি জোরপূর্বক মানসিক রোগের ওষুধ খাওয়ানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। বড় ভাই শারীরিকভাবে নির্যাতন করেছেন এবং পরিবারের ভেতরের কিছু অনৈতিক সম্পর্ক সম্পর্কে জানার কারণে তার জীবন ঝুঁকিতে রয়েছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সালমা মানসিকভাবে অসুস্থ এবং চিকিৎসাধীন। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিফাতুল মাজদার বলেন, পুলিশের প্রাথমিক পরিদর্শনে পরিবার কিছু চিকিৎসার কাগজপত্র দেখিয়েছে। নিরাপত্তার স্বার্থে বর্তমানে ছাত্রী থানায় অবস্থান করছেন এবং পুলিশের সঙ্গে তার কথাবার্তা স্বাভাবিক রয়েছে। পরিবারের ভাষ্য অনুযায়ী, ওষুধ সেবনের পর তার আচরণ স্বাভাবিক থাকে, তবে ওষুধ না খেলে আচরণে পরিবর্তন দেখা যায়।
পুলিশ জানিয়েছে, শরীরে কোনো দৃশ্যমান মারধরের চিহ্ন পাওয়া যায়নি এবং এ পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি। তবে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। পরিবারের সদস্যদের থানায় ডেকে তাদের বক্তব্য নেওয়া হচ্ছে। সব দিক বিবেচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ