ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
হঠাৎ দাঁড়ালে মাথা ঘোরা ও দুর্বলতার কারণ ও প্রতিরোধ
নিজস্ব প্রতিবেদক: হঠাৎ দাঁড়ালে ঘোরা, দুর্বলতা বা চোখে ঝাপসা ভাব অনেকেরই অভিজ্ঞতা। অনেকেই মনে করেন এটি ক্লান্তি বা ঘুম কম হওয়ার কারণে, কিন্তু চিকিৎসাবিজ্ঞানে এটিকে ‘অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন’ বা ‘পোস্চুরাল হাইপোটেনশন’ বলা হয়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, দীর্ঘ সময় বসে বা শুয়ে থাকার পর হঠাৎ দাঁড়ালে রক্তচাপ হঠাৎ কমে যায়। এতে মস্তিষ্কে রক্তের প্রবাহ কমে, মাথা ঘোরা বা অজ্ঞানের মতো অবস্থা দেখা দেয়। সাধারণত এটি সাময়িক হয়, তবে ঘন ঘন ঘটলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
স্বাভাবিক অবস্থায় শুয়ে বা বসে থাকলে অভিকর্ষের কারণে রক্ত কিছুটা পা ও পেটের দিকে চলে যায় এবং শরীর এতে মানিয়ে নেয়। হঠাৎ উঠে দাঁড়ালে রক্তচাপ পড়ে যায়, মস্তিষ্কে অক্সিজেন কম পৌঁছায়, ফলে মাথা ঘোরা, চোখে ঝাপসা ভাব বা দুর্বল লাগার মতো সমস্যা হয়। বয়স বাড়লে সমস্যা বেড়ে যায়, কারণ রক্তনালীর নমনীয়তা কমে। এছাড়া পানিশূন্যতা, কম পানি পান, ভারী খাবার খাওয়া, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এবং দীর্ঘ সময় বসে থাকাও এর কারণ।
অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসা ছাড়াই জীবনধারার পরিবর্তনেই সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায়। ধীরে ধীরে উঠে দাঁড়ানো, পায়ের পেশি সক্রিয় রাখা, পর্যাপ্ত পানি পান এবং হালকা ব্যায়াম হাঁটা, যোগ বা স্ট্রেচিং সহায়ক। খাবার একবারে না খেয়ে, সারাদিনে অল্প অল্প খাওয়াও উপকারী। খালি বা হালকা পেটে ওঠার চেষ্টা করলে মাথা ঘোরা কম হয়।
ডা. নয়ন আরও বলেন, এটি হৃদরোগ, পানিশূন্যতা, অ্যানিমিয়া বা কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার লক্ষণও হতে পারে। অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন সাধারণত বিপজ্জনক নয়, তবে নিয়মিত না হলে পড়ে যাওয়া, হাড় ভাঙা বা মাথায় আঘাতের ঝুঁকি থাকে। তাই যেকোনো অস্বাভাবিক ঘোরা বা দুর্বলতা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে