ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বক্স অফিসে ‘ধুরন্ধর টু’ কত টাকা আয় করল?
বিনোদন ডেস্ক: বলিউড নির্মাতা আদিত্য ধরের নতুন সিনেমা ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ (ধুরন্ধর ২) মুক্তির শুরুতেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। বুধবারের বিশেষ প্রিভিউ এবং বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে সাধারণ মুক্তির পর থেকেই আয়ের দিক থেকে রেকর্ড গড়ছে ছবিটি। দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ানো এই সিনেমাটি মাত্র দুই দিনেই ৬০ কোটি টাকার বেশি আয় করেছে।
প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, গত ১৮ মার্চ (বুধবার) রাতে আয়োজিত বিশেষ ‘পেইড প্রিভিউ’ শো থেকেই ছবিটির সংগ্রহ ছিল ৪৩ কোটি টাকা। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বিশ্বব্যাপী মুক্তির পর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সিনেমাটি আরও ১৭.০৭ কোটি টাকা আয় করেছে। অর্থাৎ পূর্ণাঙ্গ দুই দিন শেষ হওয়ার আগেই ‘ধুরন্ধর ২’-এর মোট ঝুলিতে জমা পড়েছে ৬২.০৭ কোটি টাকা।
মুক্তির আগে থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছিল। তথ্য অনুযায়ী, ১৯ মার্চ পর্যন্ত প্রায় ৯ লাখ ৫০ হাজারেরও বেশি টিকিট অগ্রিম বিক্রি হয়েছে, যা থেকে আয় এসেছে ৪০.৩০ কোটি টাকা। ভারতীয় বক্স অফিস বিশ্লেষকরা জানিয়েছেন, আজ বিকেল ৩টা পর্যন্ত কেবল ভারতের বাজার থেকেই সিনেমাটি ৩৬ কোটি টাকা ঘরে তুলেছে।
বুধবার রাতে মুম্বাইয়ে ছবিটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বলিউডের নামি সব তারকা ও কলাকুশলী। ছবি দেখে বের হয়ে সবাই আদিত্য ধরের নির্মাণশৈলীর ভূয়সী প্রশংসা করেন। প্রখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা নির্মাতার কাজের প্রতি নিষ্ঠা দেখে মুগ্ধতা প্রকাশ করে সামাজিক মাধ্যমে লিখেছেন, “মুক্তির মাত্র কয়েক ঘণ্টা আগে বুধবার রাত আড়াইটা পর্যন্ত আদিত্য সিনেমার শেষ মুহূর্তের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। কাজের প্রতি এমন নিষ্ঠা সত্যিই বিরল।”
সিনেমা সংশ্লিষ্টরা ধারণা করছেন, সামনে ছুটির দিন থাকায় ‘ধুরন্ধর ২’-এর আয়ের অংক আরও বহুগুণ বেড়ে যাবে এবং এটি বছরের অন্যতম সেরা ব্যবসাসফল ছবির তালিকায় জায়গা করে নেবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান