ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান মোখসেদুল কামাল
নিজস্ব প্রতিবেদক: মোখসেদুল কামাল বাবু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এর আগে একই কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করে আসছিলেন।
নতুন এই পদে বাবু স্থলাভিষিক্ত হয়েছেন আমজাদ হোসেনকে, যিনি ২০২৫ সালের অক্টোবর থেকে মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিসিবি সূত্রে জানা গেছে, মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্বের পাশাপাশি তিনি বোর্ডের ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব চালিয়ে যাবেন। বোর্ডের সাম্প্রতিক সভায় এই পরিবর্তনের মাধ্যমে বিসিবির কার্যক্রমে আরও গতিশীলতা আসার আশা করা হচ্ছে।
বিসিবির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৬ অক্টোবর। সেই নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করে বাবু ৭৬ ভোটের মধ্যে ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনের পরই তিনি ওয়েলফেয়ার কমিটির দায়িত্ব পান। গণমাধ্যমে পরিচিত এই ব্যক্তিকে বর্তমানে স্টার নিউজের সিইও হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যায়। এছাড়াও তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে যুক্ত ছিলেন, যা বিপিএলের শিরোপা জিতেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত