ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০২৬ মার্চ ১২ ২০:২৭:২১

মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) অত্যন্ত ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ফ্লোরে হলের প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা ও ইফতার মাহফিল আয়োজিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান ডাবলু এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী।

ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও অংশ নেন সরকারের অতিরিক্ত সচিব শাহ-আলম, অতিরিক্ত সচিব মুজিবুর রহমান, পুলিশের ডিআইজি আল মাবুদ দুলাল এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) কামাল উদ্দিন জসীম।

অনুষ্ঠানে হলের বিভিন্ন ব্যাচের বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দীর্ঘ দিন পর প্রিয় হলের সহপাঠী ও অগ্রজ-অনুজদের সাথে পুনর্মিলিত হতে পেরে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রাক্তন শিক্ষার্থীদের এই পদচারণায় পুরো ভেন্যু এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার এক অনন্য সুযোগ হিসেবে গণ্য হচ্ছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

অ্যালামনাই এর অন্যান্য সংবাদ