ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দৃষ্টিনন্দন এক মেগা ইফতার অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের এক বিশাল মিলনমেলা দেখা গেছে।
বুধবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এই ইফতার মাহফিল অনুষ্ঠান। অ্যাসোসিয়েশনের (ডুয়া) আহবায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানীর নেতৃত্বে এই ইফতার মাহফিলে সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় সংসদের সদস্য ও ডুয়ার কার্য নির্বাহী কমিটির সদস্য এ বি এম মোশাররফ হোসেন ও মো. সেলিমুজ্জামান সেলিম, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, রকিব উদ্দিন আহমেদ এবং সাবেক মহাসচিব দেওয়ান রাশেদুল হাসান।
প্রতিবছরের ধারাবাহিকতায় আয়োজিত এই মেগা ইফতার কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নানা প্রান্ত থেকে আগত শিক্ষার্থীরা একত্রে বসে ইফতার করার মাধ্যমে রমজানের প্রকৃত চেতনা—সহমর্মিতা, ঐক্য ও মানবিক মূল্যবোধ—আরও গভীরভাবে উপলব্ধি করার সুযোগ পান।
ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন অ্যাসোসিয়েশনের (ডুয়া) আহবায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণে ডুয়া আরও বেশি ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
এসপি/আমজাদ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)