ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
বে-মেয়াদী ফান্ড হিসেবে নতুন যাত্রা শুরু করছে এসইএমএল লেকচার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১০০২তম কমিশন সভায় মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড ‘এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড’-কে বে-মেয়াদী (ওপেন-এন্ড) মিউচ্যুয়াল ফান্ডে রূপান্তরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মোঃ আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড’-এর ১০ বছর মেয়াদ পূর্ণ হওয়ায় ইউনিট হোল্ডারদের মতামত এবং ফান্ডের ট্রাস্টি ‘বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি’-এর আবেদনের প্রেক্ষিতে কমিশন এই রূপান্তরের প্রস্তাব অনুমোদন করেছে। একই সাথে ফান্ডের যাবতীয় প্রাসঙ্গিক দলিলাদিও অনুমোদন করা হয়েছে।
রূপান্তরিত বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক আকার নির্ধারণ করা হয়েছে ৫০ কোটি টাকা। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে ‘স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড’।
এছাড়া ফান্ডের ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে ‘বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি’ এবং ‘কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি’।
শেয়ারবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন আবদুল খালেক
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার