ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ট্রাম্পের বিজয় উদ্যাপনের অনুষ্ঠান শুরু কোরআন তেলাওয়াতের মাধ্যমে
আন্তর্জাদিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে হলিডে পার্টি হয়েছে। কুইন্স কাউন্টি রিপাবলিকান পার্টির আয়োজনে অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে।স্থানীয় সময় বুধবার এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আগামি ২০ জানুয়ারিতে, নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে আগমনের অপেক্ষা। চারদিকে সাজসাজ রবের প্রস্তুতি।নিউইয়র্কে কুইন্স কাউন্টি রিপাবলিকান পার্টির আয়োজনে হলো হলিডে পার্টি।
রিডজ উডে এই আয়োজনের শুরু হয় গত বুধবার, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।বিরল এ ঘটনায় মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকে,অভাবনীয় হয়ে থাকার মত এই বিষটি।
এমন ঘটনা বছর দশেক আগেও কল্পনা করা যায়নি এমনটাই মন্তব্য করেছেন আয়োজকরা। এবার মুসলমান, হিন্দু নির্বিশেষে স্প্যানিশ, বাংলাদেশি, ভারতীয় সবাই ট্রাম্পকে ভোট দিয়েছেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, দ্রুতই ডেমোক্র্যাট এই অঙ্গরাজ্যটিও রিপাবলিকানরা দখল করে নেবে। অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির দুই শতাধিক বিশিষ্ট ব্যক্তি অংশ নেন। শেষে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা সংগীত পরিবেশন করেন শিল্পীরা।
উল্লেখ্য,ডোনাল্ড ট্রাম্প আগামি ২০ জানুয়ারি ক্ষমতার মসনদে আবারও বসতে যাচ্ছেন। ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’-সেটাই এখন দেখার অপেক্ষা সকলের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ