ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
বেতন বন্ধ থাকা শিক্ষকদের সুখবর দিল মাউশি
নিজস্ব প্রতিবেদক: এমপিও জটিলতায় দীর্ঘ দিন ধরে বেতন-ভাতা থেকে বঞ্চিত হওয়া বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। স্থগিত বা বাতিল হওয়া বেতন পুনরায় চালুর লক্ষ্যে এবং আইনি জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ সংক্রান্ত সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধানের উদ্দেশ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের আগামী ৫ কর্মদিবসের মধ্যে তাঁদের প্রয়োজনীয় তথ্য পাঠানোর জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
মাউশি থেকে জারি করা সাম্প্রতিক এক চিঠিতে জানানো হয়েছে যে, যাঁদের বেতন-ভাতার সরকারি অংশ স্থগিত, কর্তন বা বাতিল হয়েছিল, তাঁদের আবেদনগুলো পুনরায় পর্যালোচনা করা হচ্ছে। এই কার্যক্রমটি মূলত ‘জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর ২০.১ (গ) অনুচ্ছেদ অনুযায়ী গঠিত’ বিশেষ কমিটির সুপারিশের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। কমিটি ইতিমধ্যে এই সমস্যাগুলো চিহ্নিত করে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে।
এবারের নির্দেশনার মূল কেন্দ্রে রয়েছে বিএড ডিগ্রি সংক্রান্ত বিতর্ক। মাউশি জানিয়েছে, ‘সুপারিশপত্রের ২৯ নম্বর ক্রমিকে নিয়োগকালীন সময়ে শিক্ষাগত যোগ্যতা (বিএড ডিগ্রি) না থাকা সত্ত্বেও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগপ্রাপ্তদের এমপিওভুক্তির বিষয়টি উত্থাপিত হয়।’ কমিটির সভায় বিশদ আলোচনার পর জানানো হয়েছে যে, এটি একটি নীতিনির্ধারণী সিদ্ধান্ত হওয়ার কারণে মাউশি সরাসরি ব্যবস্থা নিতে পারছে না। ফলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কাছে বিস্তারিত তথ্য উপাত্ত সহ একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা পাঠানোর সুপারিশ করা হয়েছে।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে যে, যারা বিএড ডিগ্রি ছাড়াই সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছিলেন, তাঁদের তথ্য নির্ধারিত ছকে সংগ্রহ করতে হবে। এ প্রেক্ষিতে মাউশি সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে যেন তাঁরা তাঁদের তথ্যের সফটকপি ও পিডিএফ কপি আগামী ৫ কর্মদিবসের মধ্যে [email protected] এই ই-মেইল ঠিকানায় পাঠিয়ে দেন। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না পাঠালে পরবর্তী সময়ে এ সংক্রান্ত কোনো দাবি বা অভিযোগ আমলে নেওয়া হবে না বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- সংসদে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন চাইলেন শিক্ষামন্ত্রী