ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
শেষ দল হিসেবে সেমিফাইনালের টিকিট পেল কে, দেখুন ফলাফল
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের অঘোষিত কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। সুপার এইটের শেষ এই ম্যাচে জয়ের মাধ্যমে আয়োজক দেশটি শেষ দল হিসেবে টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিল। অন্যদিকে, ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে।
১৯৬ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা ভালো ছিল না। দুই ওপেনার অভিষেক শর্মা ও ইষাণ কিষাণ মাত্র ১০ রান করে বিদায় নিলে চাপে পড়ে দল। তবে তৃতীয় উইকেটে সঞ্জু স্যামসন ও অধিনায়ক সূর্যকুমার যাদব ৫৮ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন। সূর্যকুমার ১৮ ও তিলক ভার্মা ২৭ রান করে আউট হলেও একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের বন্দরে নিয়ে যান সঞ্জু স্যামসন। শেষদিকে হার্দিক পান্ডিয়ার ১৭ রানও ভারতের জয় সহজ করে দেয়।
এর আগে কলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা পায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিং জুটিতে সাই হোপ (৩২) ও রোস্টন চেজ (৪০) ৬৬ রান যোগ করেন। মাঝপথে শিমরন হেটমায়ার (২৭) ও রাদারফোর্ড (১৪) ঝোড়ো ইনিংস খেলার চেষ্টা করেন। ইনিংসের শেষদিকে জেসন হোল্ডার ও রোভম্যান পাওয়েল মিলে মাত্র ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে বড় সংগ্রহ এনে দেন। পাওয়েল ১৯ বলে ৩৪ ও হোল্ডার ২২ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন।
ভারতের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জাসপ্রীত বুমরাহ। ৪ ওভারে ৩৬ রান দিয়ে তিনি ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। এছাড়া হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী একটি করে উইকেট নেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- সংসদে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন চাইলেন শিক্ষামন্ত্রী