ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
বিসিবির পর্ষদ ভেঙে তামিমের নেতৃত্বে নতুন কমিটি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সিদ্ধান্তে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। এর পরিবর্তে ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন এনএসসি ক্রীড়া পরিচালক আমিনুল আহসান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে তিন মাস মেয়াদে এই এডহক কমিটি গঠন করা হয়েছে।
এনএসসি আরও জানায়, ক্রিকেট বোর্ড যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে, তাহলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)-এর নিষেধাজ্ঞার ঝুঁকি থাকে। এ কারণে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি ইতোমধ্যে ইমেইলের মাধ্যমে আইসিসিকে জানানো হয়েছে। একই সঙ্গে নতুন এডহক কমিটির তালিকাও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছে পাঠানো হয়েছে।
এনএসসি ঘোষিত ১১ সদস্যের এডহক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। সদস্য হিসেবে রয়েছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম এবং ফাহিম সিনহা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল