ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ বনাম চীন: ফুটবল ম্যাচটি শেষ, দেখে নিন ফলাফল
চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রথমার্ধে লড়াই করে আত্মবিশ্বাস জাগালেও দ্বিতীয়ার্ধে হোঁচট খেয়ে হারের বৃত্তেই আটকে রইল বাংলাদেশ নারী দল। হঠাৎ গোল হজমের পর ছন্দ হারিয়ে পুরো ম্যাচেই পিছিয়ে পড়ে অর্পিতারা।
থাইল্যান্ডের ননথাবুড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুটা ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বলের নিয়ন্ত্রণে বাংলাদেশ চীনের সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে। রক্ষণভাগেও ছিল দৃঢ়তা।
৪৩ মিনিটে গোলরক্ষক মিলির অসাধারণ সেভ ম্যাচের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। একের পর এক আক্রমণ ঠেকিয়ে প্রথমার্ধে দলকে সমতায় রাখেন তিনি।
কিন্তু বিরতির পর ৪৭ মিনিটেই হু চিংগুয়ের গোলে এগিয়ে যায় চীন। এরপর ম্যাচে চাপ বাড়িয়ে ৮২ মিনিটে ফ্রি-কিক থেকে ওয়াং আইফাং দ্বিতীয় গোলটি করেন।
শেষদিকে আফিদা খন্দকারের ভুলে আরও একটি গোলের সম্ভাবনা তৈরি হলেও চীন সেটি কাজে লাগাতে পারেনি। যোগ করা সময়ে আফিদার দুর্দান্ত ব্লক ব্যবধান বাড়তে দেয়নি।
শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় তুলে নেয় চীন। তবে আশা পুরোপুরি শেষ হয়নি—শেষ ম্যাচে জয় পেলে এখনো কোয়ার্টার ফাইনালের দরজা খোলা রয়েছে বাংলাদেশের সামনে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন