ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নারী ক্রিকেটারদের সঙ্গে প্রথম বৈঠক রাশনা ইমামের
স্পোর্টস ডেস্ক: গত মঙ্গলবার তামিম ইকবালকে সভাপতি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন কমিটিতে বাংলাদেশ নারী দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান রাশনা ইমাম। দায়িত্ব গ্রহণের পর তিনি প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেন।
আজকের সভায় জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, কোচ সারওয়ার ইমরান, নির্বাচক সালমা খাতুনসহ ক্রিকেটার নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন ও ফারজানা হক পিংকিসহ অনেকে উপস্থিত ছিলেন। সভাটি অনুষ্ঠিত হয় বিসিবি অফিসে।
সভায় নারী ক্রিকেটের সামগ্রিক উন্নয়ন, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এক কর্মকর্তা জানান, এটি ছিল মূলত সৌজন্য সাক্ষাৎ ও পরিচয়পর্ব। নতুন চেয়ারম্যান সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব সম্পর্কে অবগত হন এবং শ্রীলঙ্কা সিরিজসহ আসন্ন সূচি নিয়ে খোঁজখবর নেন। পাশাপাশি খেলোয়াড়দের সুবিধা-অসুবিধার বিষয়েও আলোচনা করা হয়।
এদিকে চলতি মাসেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা নারী দল। ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে বগুড়ায় এবং টি-টোয়েন্টি সিরিজ হবে সিলেটে। এরপর আগামী ২৫ জুন বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে যাবে নিগার সুলতানা জ্যোতির দল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত