ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
ভূমিকম্পে কাঁপলো মরক্কো, মাত্রা ৫.১
ডুয়া ডেস্ক: ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপলো উত্তর-পূর্ব আফ্রিকার দেশ মরক্কো। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দেশটির উত্তরাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
সংস্থাটি বলছে, উত্তর মরক্কোর কাসার এল কেবিরের কাছে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে মঙ্গলবার ভোরে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।
ভূমিকম্পটি রাজধানী রাবাতসহ ভূমিকেন্দ্রের ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দক্ষিণে অনুভূত হয়েছিল। এতে সরকারিভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে আফ্রিকার এই দেশটিতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ১৯৬০ সালের পর থেকে মরক্কোর সবচেয়ে মারাত্মক সেই ভূমিকম্পে মারাকেচের দক্ষিণে ২ হাজার ৯০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল এবং গুরুত্বপূর্ণ বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ