ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
নৌপথে নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ২৬ সিদ্ধান্ত নৌমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও স্বস্তিদায়ক করতে ২৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভা শেষে সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি একই সঙ্গে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়েরও দায়িত্বে রয়েছেন।
সভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং রাজিব আহসানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নৌপরিবহন মন্ত্রী জানান, ঈদের আগে ও পরে মোট ১০ দিন (ঈদের ৫ দিন আগে থেকে ৫ দিন পর পর্যন্ত) নৌপথে বাল্কহেড চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। রাতে স্পিডবোট চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং দিনে স্পিডবোট চলাচলের ক্ষেত্রে যাত্রীদের লাইফ জ্যাকেট পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া ১৭ থেকে ২৪ মার্চ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় ও পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে।
মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না এবং কোনোভাবেই ভাড়া বাড়ানো যাবে না। যদি কোনো নৌযান অতিরিক্ত ভাড়া আদায় করে বা ছাদে যাত্রী তোলে, তবে সংশ্লিষ্ট মালিক ও চালকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে রুট পারমিট ও লাইসেন্স বাতিল করা হবে। সদরঘাট টার্মিনালে কুলিদের দৌরাত্ম্য বন্ধ এবং জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত এলাকা যানজটমুক্ত রাখতে ট্রাফিক পুলিশ ও সিটি করপোরেশন কাজ করবে।
নৌপথে ডাকাতি, চাঁদাবাজি ও যাত্রী হয়রানি রোধে নৌ-পুলিশ ও কোস্টগার্ডের টহল জোরদার করা হবে। ১৫ রমজান থেকে ঈদের পর তৃতীয় দিন পর্যন্ত প্রতিটি লঞ্চে কমপক্ষে ৪ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া প্রতিটি ঘাটে জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে ভিজিল্যান্স টিম কাজ করবে।
পোশাক শ্রমিকদের ঈদযাত্রা সহজ করতে বিজিএমইএ-র সঙ্গে কথা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, যেসব গার্মেন্টসে জরুরি অর্ডার নেই, তারা পর্যায়ক্রমে ছুটি দেবে। এছাড়া জাতীয় সেবায় ব্যবহারের জন্য ঈদের আগেই দুটি বড় জাহাজ উদ্বোধন করা হবে। ফিটনেসবিহীন কোনো নৌযান বা ফেরি চলাচল করতে দেওয়া হবে না।
বিআইডব্লিউটিএ-র বিশ্বব্যাংক প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী জানান, তদন্ত কমিটির সুপারিশে প্রকল্প পরিচালকসহ দুই কর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে। অনিয়মের ক্ষেত্রে কোনো আপস করা হবে না। এছাড়া দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টনের বিষয়ে তিনি জানান, কাজের গতি বাড়াতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে এবং সে অনুযায়ী প্রক্রিয়া চলমান রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট