ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বিদেশ সফরে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সোমবার (২০ এপ্রিল) মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর রাষ্ট্রীয় ও সরকারি সফর ব্যবস্থাপনা নিয়ে নতুন রাষ্ট্রাচার (প্রটোকল) নির্দেশনা প্রকাশ করা হয়েছে। এর আগে ১৬ এপ্রিল জারি করা নির্দেশনাই এখন আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হলো।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা বিদেশে যাত্রা এবং দেশে প্রত্যাবর্তনের সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অতিরিক্ত সচিব কিংবা যুগ্মসচিবকে বিমানবন্দরে উপস্থিত থাকতে হবে।
দেশের অভ্যন্তরে সফরের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রীর ইচ্ছা অনুযায়ী তার একান্ত সচিব ঢাকা ত্যাগ ও প্রত্যাবর্তনস্থলে উপস্থিত থাকবেন। জেলা পর্যায়ে সফরের সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা অভ্যর্থনা ও বিদায় জানাবেন, তবে প্রয়োজন হলে অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত পুলিশ সুপার দায়িত্ব পালন করবেন।
উপজেলা সফরের ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসক বা পুলিশ সুপারের উপস্থিতি আবশ্যক নয় বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এছাড়া বিমানবন্দর বা রেলস্টেশনে সব ক্ষেত্রে জেলা প্রশাসকের উপস্থিতি বাধ্যতামূলক নয় বলে জানানো হয়েছে। ট্রানজিট এলাকায় সংশ্লিষ্ট জেলার প্রতিনিধিকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থাপনায় বলা হয়েছে, সফরসূচি পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সুপার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেবেন। রেলযোগে ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট রেলওয়ে পুলিশ সুপার রুটভিত্তিক সব ইউনিটকে অবহিত করবেন।
সাধারণ নির্দেশনায় বলা হয়েছে, সফরসূচি যথাসময়ে সংশ্লিষ্টদের জানাতে হবে এবং কোনো পরিবর্তন হলে তা দ্রুত অবহিত করতে হবে। সরকারি ও ব্যক্তিগত সফরের পার্থক্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং ব্যক্তিগত সফরে সরকারি সুবিধা গ্রহণ করলে তার মূল্য পরিশোধের নিয়ম প্রযোজ্য হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের একান্ত সচিবরা সফর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এর মাধ্যমে রাষ্ট্রীয় সফরে শৃঙ্খলা, সমন্বয় ও নিরাপত্তা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট