ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিচারপ্রক্রিয়া দ্রুত ও সহজ করতে ই-বেইল বন্ড সেবা চালু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়ায় গিয়ে এই অনলাইন জামিন ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া জজ আদালত প্রাঙ্গণ থেকে একযোগে সাত জেলায় এই কার্যক্রম চালু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান।
এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছায়। সেখান থেকে তিনি হেঁটে আদালত প্রাঙ্গণে গিয়ে বগুড়া জেলা আইনজীবী সমিতির নতুন কোর্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় আইনমন্ত্রী আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর জানা যায়, ই-বেইল বন্ড হলো এমন একটি অনলাইন ব্যবস্থা, যার মাধ্যমে আদালত থেকে জামিন মঞ্জুর হওয়ার পর তা দ্রুততম সময়ে সরাসরি কারাগারে পাঠানো সম্ভব হবে। এতে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে এবং প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে।
বগুড়ার পাশাপাশি ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়া জেলাতেও এই সেবা চালু করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়, জামিন প্রক্রিয়া সহজ করা, দুর্নীতি কমানো এবং সময় বাঁচানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দিনের বাকি সময় গাবতলী উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে খাল খনন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। পাশাপাশি তিনি নিজ পৈতৃক বাড়িও পরিদর্শন করবেন।
বিকেল ৪টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বগুড়া শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সকাল থেকেই বিভিন্ন স্থানে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা