ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আদালতে আস্থা ফিরলে কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা বাড়াতে পারলেই সমাজ থেকে মব ভায়োলেন্স কমে আসবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আদালতকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে পারলে জনগণ আইন নিজের হাতে তুলে নেবে না।
সোমবার (২০ এপ্রিল) বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন শেষে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিচার ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে বিচারকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে ফ্যাসিবাদী শাসনামলে বিচারব্যবস্থা দলীয়করণ করা হয়েছিল এবং রাতের আঁধারে আদালত বসিয়ে আইনের নামে অন্যায় করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, আদালত কখনো হয়রানির স্থান হতে পারে না; বরং এটি ন্যায়বিচার পাওয়ার নিরাপদ জায়গা। ই-বেইল বন্ড চালুর ফলে জামিন পেতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের দমন-পীড়নের পর জনগণের ভোটে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন সময় এসেছে আইন, বিচার ও শাসনের সমন্বয়ের মাধ্যমে গণতান্ত্রিক অধিকারকে সুসংহত করার, যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরশাসনের পুনরাবৃত্তি না ঘটে।
এ সময় বগুড়া কোর্ট ভবনের উন্নয়ন ও লাইব্রেরির জন্য মোট ২০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ভবন নির্মাণে ১৫ লাখ এবং বই কেনার জন্য ৫ লাখ টাকা বরাদ্দ থাকবে।
এর আগে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি আইনজীবী সমিতির ভবনের উদ্বোধন এবং ই-বেইল বন্ড কার্যক্রম চালু করেন। পরে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার ফলক উন্মোচনের মাধ্যমে ঐতিহ্যবাহী পৌরসভার নতুন যাত্রা শুরু হয়।
এছাড়া সফরের অংশ হিসেবে গাবতলী উপজেলার বাগবাড়িতে গিয়ে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম এবং চৌকিরদহ খাল খনন কর্মসূচির সূচনা করবেন তিনি। প্রায় দুই দশক পর নিজ পৈতৃক ভিটায়ও সময় কাটানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
দিনের শেষভাগে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা