ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় বড় পরিসরে টিকাদান অভিযানে নেমেছে সরকার। এই জরুরি কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সকাল সোয়া ৮টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়।
সরকারি নির্দেশনা অনুযায়ী, সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উদ্বোধনী কার্যক্রমও চলছে।
এই কর্মসূচির আওতায় ১৮ জেলার ৩০টি উপজেলা এবং ৪টি সিটি করপোরেশনসহ সারাদেশে ব্যাপক পরিসরে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এর আগে ৫ এপ্রিল প্রথম ধাপে কিছু এলাকায় এবং ১২ এপ্রিল দ্বিতীয় ধাপে বড় শহরগুলোতে এ কার্যক্রম শুরু হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সিটি করপোরেশন এলাকায় এই বিশেষ ক্যাম্পেইন ২০ মে পর্যন্ত এবং অন্যান্য এলাকায় ১২ মে পর্যন্ত চলবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য ঘিরে আলোচনা