ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বহু বছরের দাবি ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সিটি করপোরেশনের মর্যাদা পেল উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর বগুড়া। সোমবার (২০ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে দিনভর কর্মসূচির অংশ হিসেবে তিনি বগুড়ায় বিভিন্ন উন্নয়ন ও বিচারিক কার্যক্রমে অংশ নেন। জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইল বন্ড সেবা উদ্বোধনের পর বেলা সাড়ে ১১টার দিকে বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ঘোষণার পরপরই শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় সাধারণ মানুষকে। দীর্ঘদিনের দাবিকে বাস্তবে রূপ দেওয়ায় এ সিদ্ধান্তকে ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছেন নাগরিক সমাজ ও ব্যবসায়ী নেতারা।
ঢাকা-রংপুর মহাসড়কের কৌশলগত অবস্থানে থাকা বগুড়া উত্তরাঞ্চলের বাণিজ্যিক ও যোগাযোগ কেন্দ্র হিসেবে পরিচিত। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নগর ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে সীমাবদ্ধতা ছিল বলে দাবি স্থানীয়দের।
১৮৭৬ সালে প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভা দেশের প্রাচীনতম পৌরসভাগুলোর একটি। পরে ২০০৬ সালে আশপাশের ৪৮টি মৌজা যুক্ত করে এর আয়তন বাড়ানো হয়। তখন থেকেই এটিকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি জোরালো হয়ে ওঠে।
নগর বিশেষজ্ঞদের মতে, নতুন সিটি করপোরেশন হওয়ায় অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও ডিজিটাল সেবায় বড় ধরনের পরিবর্তনের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে সরকারি বরাদ্দ ও উন্নয়ন প্রকল্প বাড়ার সম্ভাবনাও রয়েছে।
তবে শুধু ঘোষণায় নয়, বাস্তব উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন স্থানীয়রা। তাদের মতে, যানজট, জলাবদ্ধতা, ফুটপাত দখল, পরিবহন সংকট ও বর্জ্য ব্যবস্থাপনার দীর্ঘদিনের সমস্যা সমাধানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
ব্যবসায়ীরা আশা করছেন, সিটি করপোরেশন মর্যাদা পাওয়ায় নতুন বিনিয়োগ, শিল্প ও আবাসন খাতে গতি আসবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
সব মিলিয়ে বগুড়াবাসীর কাছে এই দিনটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং নতুন নগর ভবিষ্যতের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। এখন নজর থাকবে নতুন সিটি করপোরেশনের বাস্তব রূপান্তরের দিকে।
এর আগে সকালে ঢাকা থেকে রওনা দিয়ে প্রধানমন্ত্রী বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। পরে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন এবং ই-বেইল বন্ড সেবা চালুর কার্যক্রমে অংশ নেন তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট