ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

ঢাকার আবহাওয়া যেমন থাকবে আজ

২০২৬ এপ্রিল ২০ ১০:২১:৫৫

ঢাকার আবহাওয়া যেমন থাকবে আজ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ আশপাশের এলাকায় আজকের আবহাওয়া কিছুটা মেঘলা থাকলেও বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে না তাপমাত্রায়। দিনজুড়ে গরমের তীব্রতা প্রায় একই থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২০ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।

এর আগে রোববার (১৯ এপ্রিল) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে... বিস্তারিত

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৩১ জুলাই... বিস্তারিত