ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
এবার হজ যাত্রীদের কোনো ভিসা জটিলতা নেই: ধর্মমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: হজ মৌসুমে ভিসা সংক্রান্ত কোনো জটিলতা নেই বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। একই সঙ্গে ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৯ এপ্রিল) রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন এবং এয়ারলাইনসগুলোর বোর্ডিং ও ইমিগ্রেশন কার্যক্রম ঘুরে দেখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী জানান, এবারের হজ ব্যবস্থাপনায় ভিসা নিয়ে কোনো সমস্যা নেই। খাবারসহ বিভিন্ন বিষয়ে যেসব অভিযোগ শোনা যাচ্ছে, তার অনেকটাই ভুল তথ্যের ভিত্তিতে ছড়ানো হচ্ছে। তিনি বলেন, কেউ যদি প্রকৃত কোনো সমস্যা দেখেন, তা যেন যথাযথভাবে তুলে ধরেন। তবে যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রচার না করার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি।
তিনি আরও বলেন, সব মানুষকে সন্তুষ্ট করা সম্ভব নয়। অনেক সময় ব্যক্তিগত বা রাজনৈতিক কারণে নেতিবাচক মন্তব্য আসতে পারে। তবে বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে সংশোধনের সুযোগ রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
এর আগে ধর্মমন্ত্রী আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন শেষে বিমানবন্দরের বোর্ডিং ও ইমিগ্রেশন প্রক্রিয়া ঘুরে দেখেন।
উল্লেখ্য, চলতি মৌসুমের হজ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। হজযাত্রী পরিবহনে অংশ নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইন্যাস। আগামী ২১ মে পর্যন্ত হজ ফ্লাইট পরিচালিত হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত