ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ইইউর সঙ্গে বড় চুক্তির পথে বাংলাদেশ, আজই প্রাথমিক স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে সমন্বিত অংশীদারিত্ব ও সহযোগিতা কাঠামো (পিসিএ) চুক্তির প্রাথমিক স্বাক্ষর হতে যাচ্ছে আজ।
স্থানীয় সময় সোমবার (২০ এপ্রিল) বেলজিয়ামের ব্রাসেলসে এই ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্টে স্বাক্ষর অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেন্টেটিভ কালা কালাস বৈঠকে বসবেন। বৈঠক শেষে চুক্তির প্রাথমিক স্বাক্ষর সম্পন্ন হবে। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষে এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি এতে স্বাক্ষর করবেন।
বাংলাদেশ-ইইউ সম্পর্ক জোরদারের লক্ষ্যে ২০২৩ সালের ২৫ অক্টোবর নতুন করে এই অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির আলোচনা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রাসেলসে অনুষ্ঠিত সেই আয়োজনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন উপস্থিত ছিলেন।
পরবর্তীতে ২০২৪ সালের সেপ্টেম্বরে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ইইউ তা স্থগিত করে। পরে অন্তর্বর্তী সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয় এবং ২০২৫ সালের এপ্রিলে ব্রাসেলসে উচ্চপর্যায়ের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়।
সবশেষ ২০২৬ সালের জানুয়ারিতে ঢাকা ও সিলেটে আরেক দফা আলোচনার মাধ্যমে চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়।
পিসিএ একটি আইনগতভাবে বাধ্যতামূলক কাঠামো, যা ইইউ ও অংশীদার দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার রূপরেখা নির্ধারণ করে। এতে রাজনৈতিক সংলাপ, শান্তি ও নিরাপত্তা, সুশাসন, মানবাধিকার, বাণিজ্য, অর্থনীতি ও আর্থিক সহযোগিতাসহ নানা বিষয় অন্তর্ভুক্ত থাকে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)