ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ব্র্যাক ব্যাংকের রেকর্ড ভাঙা মুনাফা: শেয়ারবাজারে নতুন ইতিহাস
নিজস্ব প্রতিবেদক: দেশীয় বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে মুনাফার সব রেকর্ড ভেঙে অনন্য উচ্চতায় পৌঁছেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক পিএলসি। অভাবনীয় আয় বৃদ্ধির খবরে গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ দরে পৌঁছেছে ব্যাংকটির শেয়ার।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্র্যাক ব্যাংকের শেয়ার দর ৪.৪৬ শতাংশ বেড়ে ৮৬ টাকা ৬০ পয়সায় স্থিতি পেয়েছে। মূলত বছরের প্রথম নয় মাসেই আগের পুরো বছরের চেয়ে বেশি মুনাফা করায় বিনিয়োগকারীদের মধ্যে বাম্পার ক্যাশ ডিভিডেন্ড পাওয়ার জোরালো প্রত্যাশা তৈরি হয়েছে।
চলতি বছরের শুরু থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকটির শেয়ার দর প্রায় ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা এর বাজার মূলধনকে ১৭ হাজার ২৪১ কোটি টাকায় উন্নীত করেছে। বর্তমানে ডিএসইর বাজার মূলধনের তালিকায় গ্রামীণফোন ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরেই তৃতীয় বৃহত্তম কোম্পানি হিসেবে নিজের অবস্থান শক্ত করেছে ব্র্যাক ব্যাংক। বছরের শুরুতে এর বাজার মূলধন যা ছিল, গত কয়েক সপ্তাহের ব্যবধানে তা আরও ৪ হাজার ৬৭৯ কোটি টাকা বেড়েছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ অর্থবছর-এর প্রথম নয় মাসেই (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটি ১ হাজার ৫৩৫ কোটি ৮৬ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫২ শতাংশ বেশি।
বিস্ময়কর তথ্য হলো, ২০২৪ সালের পুরো বছরের মুনাফা ছিল ১ হাজার ৪৩২ কোটি টাকা, যা এবার নয় মাসেই ছাড়িয়ে গেছে। এর ফলে দেশের প্রথম স্থানীয় বেসরকারি ব্যাংক হিসেবে মাত্র তিন প্রান্তিকে ১ হাজার ৫০০ কোটি টাকার বেশি মুনাফা করার মাইলফলক স্পর্শ করল প্রতিষ্ঠানটি।
সমাপ্ত অর্থবছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-অক্টোবর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৬ টাকা ০৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৪ টাকা ৩৭ পয়সা। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদের মূল্য ৩১ শতাংশ বেড়ে হয়েছে ৫১ টাকা ৭৩ পয়সা।
আমানত বৃদ্ধি এবং সুদ থেকে আয় বাড়ার পাশাপাশি সরকারি বন্ডে বিনিয়োগ ও সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোর ভালো পারফরম্যান্স এই বিশাল মুনাফায় বড় ভূমিকা রেখেছে। বর্তমানে বাংলাদেশে বিদেশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পরেই সবচেয়ে বেশি মুনাফা করা ব্যাংক হিসেবে নাম লিখিয়েছে ব্র্যাক ব্যাংক।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল