ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
যেসব এলাকায় সোমবার ৫ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল সোমবার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দাদের রান্না কিংবা অন্যান্য প্রয়োজনে গ্যাস ব্যবহারে কিছুটা বিড়ম্বনার শিকার হতে হতে পারে। দীর্ঘদিনের গ্যাস স্বল্পতা দূর করতে নতুন পাইপলাইন প্রতিস্থাপনের কাজ করবে তিতাস কর্তৃপক্ষ। ফলে নির্দিষ্ট কিছু এলাকায় টানা ৫ ঘণ্টা গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে বেশ কম থাকবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) এক জরুরি বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম যাত্রাবাড়ীর শহীদ ফারুখ সড়ক ও রমজান ভাইয়ের গলি এলাকায় গ্যাস সমস্যা সমাধানের লক্ষ্যেই মূলত এই কারিগরি কাজ পরিচালনা করা হবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের মতে, "পশ্চিম যাত্রাবাড়ীর শহীদ ফারুখ সড়ক, রমজান ভাইয়ের গলি (নিজআর্ট) এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানের লক্ষ্যে পাইপলাইন প্রতিস্থাপন কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা এতদসংশ্লিষ্ট এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।"
সংস্কার কাজ চলাকালে গ্রাহকদের যে সাময়িক ভোগান্তি হবে, তার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। দুপুর ২টার পর থেকে পুনরায় গ্যাসের চাপ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। গ্রাহকদের আগেভাগেই প্রয়োজনীয় কাজ সেরে নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- সংসদে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন চাইলেন শিক্ষামন্ত্রী