ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলা নৈতিকতার পরিপন্থী: জামায়াত
নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজি ও দুর্নীতির প্রশ্নে কোনো ধরনের ছাড় নয় এমন কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, অনিয়ম বা অবৈধ অর্থ আদায়কে ‘সমঝোতা’ নামে বৈধতা দেওয়ার সুযোগ নেই এবং দুর্নীতির সামান্য উপস্থিতিও জনগণ মেনে নেবে না।
শনিবার (২১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ মন্তব্য করেন। তিনি সড়কপরিবহন, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম-এর সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, ‘সমঝোতার’ মতো শব্দ ব্যবহার করে চাঁদাবাজির বিষয়কে হালকা করে দেখানো হলে তা রাষ্ট্রের নৈতিক অবস্থানকে দুর্বল করে। এ ধরনের মন্তব্য অপরাধীদের উৎসাহ জোগাতে পারে বলেও অভিযোগ করা হয়।
দলটির মতে, চাঁদাবাজি স্পষ্টতই একটি ফৌজদারি অপরাধ, যা সমাজ ও অর্থনীতির জন্য ক্ষতিকর এবং আইনের শাসনের পরিপন্থী। একজন দায়িত্বশীল মন্ত্রীর বক্তব্যে যদি অবৈধ অর্থ লেনদেন বা অনৈতিক সমঝোতার ইঙ্গিত থাকে, তবে তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঝুঁকি তৈরি করে।
জামায়াত দাবি করেছে, সরকারের উচিত দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া। অপরাধকে ‘সমঝোতার’ আড়ালে আড়াল করার কোনো সুযোগ নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এছাড়া মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে জনগণের কাছে পরিষ্কার ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ভবিষ্যতে দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য প্রদানে আরও সতর্ক হওয়ারও তাগিদ দেওয়া হয়। একই সঙ্গে চাঁদাবাজি প্রতিরোধে কঠোর আইনগত ব্যবস্থা ও তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
দলটির ভাষ্য, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে ব্যর্থতা দেখা দিলে দেশবাসীকে সঙ্গে নিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।
বিবৃতির শেষাংশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দেশবাসীকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল