ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাকা আসছে পাকিস্তান দল, ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করায় দীর্ঘ বিরতির পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। আগামী মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এই সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত সূচি অনুযায়ী, পাকিস্তান জাতীয় ক্রিকেট দল আগামী ৯ মার্চ ঢাকায় পা রাখবে। এরপর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ মার্চ। এরপর ১৩ ও ১৫ মার্চ দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সবগুলো ম্যাচই দিবা-রাত্রির এবং খেলা শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।
বিসিবি জানিয়েছে, মার্চে ওয়ানডে সিরিজ শেষ করে পাকিস্তান দল ফিরে গেলেও এপ্রিল মাসে তারা পুনরায় বাংলাদেশ সফরে আসবে। মূলত পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ হওয়ার পর সেই দফায় টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ বছর আইসিসি ইভেন্টের বাইরে বাংলাদেশের ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে, যার শুরুটা হচ্ছে এই শক্তিশালী পাকিস্তান সিরিজ দিয়ে।
পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের জুলাই মাসেও দুই দেশ দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল। সে সময় বাংলাদেশ সফরে এসে পাকিস্তান ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল। এর আগে পাকিস্তান সফরে গিয়েও সুবিধা করতে পারেনি টাইগাররা, হারতে হয়েছিল ৩-০ ব্যবধানে। তাই ঘরের মাঠে এবার হৃত গৌরব পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। আন্তর্জাতিক সিরিজের আগে আগামী পরশু থেকেই ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বেন ক্রিকেটাররা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত