ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
স্পিন জাদুতে কুপোকাত পাকিস্তান, এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: বোলারদের দাপট আর ফাহিমা খাতুনের অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়ে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ব্যাংককে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ৫৪ রানের বিশাল জয়ে শিরোপার লড়াই নিশ্চিত করল টাইগ্রেসরা। ছোট পুঁজি নিয়েও পাকিস্তানি ব্যাটারদের ওপর স্টিম রোলার চালিয়েছেন বাংলাদেশের স্পিনাররা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে খুব বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। ফাহিমা খাতুনের ৩২ বলে ৪০ রানের লড়াকু ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১১০ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। মিডল অর্ডারে লতা মণ্ডলের সাথে ফাহিমার ৩১ রানের গুরুত্বপূর্ণ জুটিটিই মূলত দলকে সম্মানজনক অবস্থানে পৌঁছে দেয়।
১১১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সানজিদা আক্তার মেঘলা ও ফাহিমা খাতুনের ঘূর্ণি জাদুতে দিক হারায় পাকিস্তান। মাত্র ৮ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে দিয়ে আসে তারা। শাওয়াল জুলফিকারের করা সর্বোচ্চ ১৪ রান বাদ দিলে পাকিস্তানের ইনিংস ছিল কেবলই আসা-যাওয়ার মিছিল। শেষ পর্যন্ত মাত্র ৫৬ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান নারী ‘এ’ দল।
বাংলাদেশের হয়ে মেঘলা মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন এবং ফাহিমাও ৬ রানে ২ উইকেট নিয়ে জয়ের পথে বড় ভূমিকা রাখেন। এই দাপুটে জয়ের পর আগামী রোববার ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল ভারত।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর