ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
রাজা-বেনেট ঝলকে লঙ্কান বধ, গ্রুপ সেরা হয়ে সুপার এইটে জিম্বাবুয়ে
স্পোর্টস ডেস্ক: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক চমক দেখিয়েই চলেছে জিম্বাবুয়ে। পরাশক্তি অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার স্বাগতিক শ্রীলঙ্কাকেও মাটির স্বাদ দিল আফ্রিকার এই দেশটি। ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজার ব্যাটে ভর করে রোমাঞ্চকর এক ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে পরাজিত করেছে তারা। এই জয়ের ফলে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে সুপার এইট নিশ্চিত করল জিম্বাবুয়ে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের দেওয়া ১৭৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতে তাদিনওয়াশে মারুমানি ও ব্রায়ান বেনেট ৬৯ রান যোগ করেন। মারুমানি ৩৪ রানে ফিরলেও তিনে নামা রায়ান বার্ল ১১ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন। এরপর ক্রিজে আসেন অধিনায়ক সিকান্দার রাজা। বেনেটকে সাথে নিয়ে তিনি লঙ্কান বোলারদের ওপর রীতিমতো তান্ডব চালান। রাজা মাত্র ২৬ বলে ৪৫ রানের (৪টি ছক্কা ও ২টি চার) বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরা হন। শেষ ওভারে জয়ের জন্য ৮ রান প্রয়োজন হলে টনি মুনোঙ্গা প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে কাজ সহজ করে দেন এবং বেনেট ৬৩ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিশাঙ্কার ৪১ বলে ৬২ এবং শেষ দিকে পবন রথনায়েকের ২৫ বলে ৪৪ রানের লড়াকু ইনিংসে ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে লঙ্কানরা। জিম্বাবুয়ের পক্ষে ব্লেসিং মুজারাবানি, গ্রায়েম ক্রেমার এবং ব্র্যাড ইভান্স প্রত্যেকেই দুটি করে উইকেট শিকার করেন।
লঙ্কান বোলারদের মধ্যে দুশান হেমন্ত দুটি এবং দাসুন শানাকা ও দুনিথ ওয়াল্লালাগে একটি করে উইকেট নিলেও বেনেট-রাজার ৬৯ রানের আক্রমণাত্মক জুটির সামনে তাঁরা অসহায় হয়ে পড়েন। গ্রুপ পর্বে টানা জয় জিম্বাবুয়েকে সুপার এইটের লড়াইয়ে মানসিকভাবে অনেকটা এগিয়ে রাখবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান