ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নির্বাচনী অনিয়মের বিচারে হাইকোর্টে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ গঠন
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ ও আইনি আবেদনের শুনানির জন্য হাইকোর্টে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ গঠন করা হয়েছে। ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (২০০১ সালে সংশোধিত) এর ৪৯ ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনাল গঠন করা হয়।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) হাইকোর্ট বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত একক বেঞ্চ এই ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা করবেন। হাইকোর্ট বিভাগের নিয়মিত কার্যতালিকা অনুযায়ী, এই বেঞ্চে নির্বাচনী আবেদনপত্র, সংশ্লিষ্ট রুল এবং স্থানান্তরিত বিষয়াদি নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
আইন অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের নামের গেজেট প্রকাশের পর থেকে ৪৫ দিনের মধ্যে যেকোনো সংক্ষুব্ধ ব্যক্তি বা প্রার্থী সংশ্লিষ্ট আসনের নির্বাচনে অনিয়ম, কারচুপি বা অন্য কোনো আইনগত ত্রুটির বিরুদ্ধে এই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। নির্দিষ্ট সময়ের পর এ ধরনের কোনো আবেদন গ্রহণ করা হবে না।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ওই গেজেটে নির্বাচিত প্রার্থীদের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। বাকি দুটি আসনের ফলাফলের বিষয়ে উচ্চ আদালতের পূর্বনির্ধারিত নিষেধাজ্ঞা থাকায় সেগুলোর গেজেট এখনো স্থগিত রয়েছে। এই ট্রাইব্যুনাল গঠনের ফলে এখন সংক্ষুব্ধ প্রার্থীরা নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করার জন্য একটি সুনির্দিষ্ট আইনি মঞ্চ পেলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত