ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
দেশে ১৮০ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি দৃশ্যমান হবে: পানিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পর্যায়ে নদী, খাল ও জলাধার খনন এবং পুনঃখননের নতুন কর্মসূচি শিগগিরই শুরু করা হবে এবং সর্বোচ্চ ১৮০ দিনের মধ্যে এর ফলাফল দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার পরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সভায় ৫ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং খাল-নদী পুনঃখনন বিষয়ক কার্যক্রম আলোচনা করা হয়।
মন্ত্রী বলেন, “প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকেই খাল খননকে একটি মহা-বিপ্লব হিসেবে দেখা হতো। দীর্ঘদিন ধরে দেশবাসী পানিবঞ্চিত ছিল, জলাবদ্ধতা ও সেচ ব্যবস্থা অনুপস্থিত ছিল। এবার আমরা সেই দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান করতে যাচ্ছি।”
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে থেকেই খাল খননের গুরুত্ব বারবার উল্লেখ করেছেন। তিনি বলেন, “আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে যে পানিসম্পদ, স্থানীয় সরকার, কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় একসঙ্গে বসে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করবে। এক সপ্তাহের মধ্যে কার্যক্রম শুরু করার সময় নির্ধারণ করা হবে।”
মন্ত্রী আরও বলেন, “আমরা খাল খনন কর্মসূচিকে বিপ্লব আকারে বাস্তবায়িত করতে চাই। এই কর্মসূচি ১৮০ দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান হবে এবং জনগণের জীবনে তা পরিবর্তন নিয়ে আসবে।”
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)