ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
শাহবাগে মোটরবাইকের ধাক্কায় প্রাণ হারালেন ফুল বিক্রেতা নারী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মুক্তা আক্তার (৪৫) নামের এক ফুল বিক্রেতা নারী।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা নার্সিং কলেজ গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও দুপুরে তিনি মারা যান।
নিহত মুক্তা আক্তার যশোর সদর উপজেলার নোয়াপাড়া এলাকার ইজার আলীর মেয়ে। তিনি দীর্ঘ দিন ধরে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন এবং শাহবাগ ও শহিদ মিনার এলাকায় ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের স্বজনরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে মুক্তা শাহবাগে রিকশা থেকে নামছিলেন। এ সময় পেছন থেকে একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। তাৎক্ষণিকভাবে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন দুপুরের দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘাতক মোটরসাইকেলটি শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)