ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
রমজান ও ঈদে নগদ টাকা বহনে এস্কর্ট সেবা দেবে ডিএমপি
নিজস্ব প্রতিবেদক: রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী পরিবহনে বাড়তি নিরাপত্তা দিতে বিশেষ ‘এস্কর্ট’ সেবা চালু করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। উৎসবকেন্দ্রিক বাড়তি লেনদেনের সময়ে ঝুঁকি কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে রাজধানীতে কেনাকাটা, ব্যবসা-বাণিজ্য এবং বড় অঙ্কের নগদ অর্থ ও মূল্যবান দ্রব্যের লেনদেন উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এ সময়ে কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান নগদ অর্থ বা মূল্যবান সামগ্রী পরিবহনে ঝুঁকি এড়াতে চাইলে ডিএমপির এস্কর্ট সেবা নিতে পারবেন। তবে সেবা গ্রহণকারীকে নিজস্ব যানবাহনের ব্যবস্থা রাখতে হবে।
ডিএমপি জানিয়েছে, সংশ্লিষ্ট থানা অথবা কন্ট্রোল রুমে আগাম যোগাযোগ করলে প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তা দেওয়া হবে।
যোগাযোগের নম্বরগুলো হলো: ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯, ০১৩২০-০৩৭৮৪৫ এবং ০১৩২০-০৩৭৮৪৬। এছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করার আহ্বান জানানো হয়েছে।
নগরবাসীর নিরাপদ লেনদেন নিশ্চিত করতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রয়োজন অনুযায়ী পুলিশের এই বিশেষ সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে ডিএমপি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত