ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
তিন দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন সিইসি
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন আগামী ২০ ফেব্রুয়ারি থেকে তিন দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন। নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক অফিস আদেশে তার এই সফরসূচি নিশ্চিত করা হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। পরে বিকেল ৩টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-437 ফ্লাইটে কক্সবাজারের পথে যাত্রা করবেন। বিকেল ৫টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে তিনি সার্কিট হাউজে অবস্থান করবেন এবং সেখানেই রাত কাটাবেন।
সফরের দ্বিতীয় দিন শনিবার সকাল ৯টায় কক্সবাজার থেকে পেকুয়ার মগনামা ঘাট হয়ে কুতুবদিয়া উপজেলার দিকে যাত্রা করার কথা রয়েছে। সেখানে তিনি পারিবারিক কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। কর্মসূচি শেষে দুপুর আড়াইটার দিকে একই পথে ফিরে কক্সবাজার সার্কিট হাউজে আসবেন এবং সেখানেই দ্বিতীয় রাত যাপন করবেন।
রোববার সফরের শেষ দিনে বেলা ১১টা ৪৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাস্ট্রার 2A-444 ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন সিইসি। দুপুর ২টা ৪৫ মিনিটে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছানোর কথা রয়েছে।
এই সফরকে সামনে রেখে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?